Na Karchhi Na-Tamal Kanti Halder/Anirban Dutta
时长 : 05:27
Na Karchhi Na-Tamal Kanti Halder/Anirban Dutta无损flac下载mp3下载
Na Karchhi Na-Tamal Kanti Halder/Anirban Dutta 在线试听歌词免费下载
না কাড়ছি না
রাতগুলো যেই চুপচাপ
বাকি খাতা খুলে রেখে তুলি ঝাপ
দোকানের
নিশাচর বিকিকিনি যারা জানে
পেলেও পেতে পারে খুঁজে মানে
এ গানের
জংলী নদী মেঘলা আকাশ
এক মাঠ মারিজুয়ানার চাষ
মাথায়
Hallucination এ ছটা তারে
রিনরিনে সুরে স্মৃতি ঝুলি ঝাড়ে
বিছানায়
খুঁজে খুঁজে হয়রান শেষে জোটে
কিছু বেওয়ারিশ অভিমান বাঁধা শেকলে
গারদ ভাঙার ইচ্ছে থেকেও
কুড়ে ব্যাটা থকে যাচ্ছে এ ধকলে
আর পারছি না
নাকি না কাড়ছি না
জীবন থেকে
চানঘরে ধুয়ে ফেলি পাপ
আয়নার প্রাণীটার সাথে আলাপ
জমিয়ে
রোজ রোজ বুলি নামতার মতো
শপথ গ্রহণ ভণ্ডামি যত
দমিয়ে
কার কী যে এসে যায় ভাবি মাঝে মাঝে
খামোখাই ফাঁকি পড়ে যায় কাজে
অপচয়
তবু বিষফল যে খেতে ভারী মজা
বালিশের নিচে পড়ে থাকে গোঁজা
বোধোদয়
আজ কোন অভাবের খোঁজে আলগোছে
হাত ডুবে যায় চকচকে শেকলে
গারদ ভাঙার সুযোগ থেকেও
নিজের খাঁচায় বন্দী সকলে
আর পারছি না
নাকি না কাড়ছি না
জীবন থেকে